[ রাজধানী ]
বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন মেয়র তাপস
নিয়ন্ত্রণ কক্ষে অবস্থান করে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে অবস্থান করে বর্জ্য অপসারণ কার্যক্রম সশরীরে তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রোববার দুপুরে মেয়র এই তদারকি কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি ১৪, ১৮, ২২ ও ৪১ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শকদের দক্ষিণ সিটির নিজস্ব ফেসবুক গ্রুপে সরাসরি (লাইভে) সংযুক্ত হয়ে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে চলমান অবস্থান ও কার্যক্রম সম্পর্কে জানতে চান এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, মেয়রের একান্ত সহকারী মারুফ রশিদ খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান এবং সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকন উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!