ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

নিলামে উঠবে ডিএনসিসি’র অকেজো যানবাহন-যন্ত্রপাতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৫, ১২ জুলাই ২০২২
নিলামে উঠবে ডিএনসিসি’র অকেজো যানবাহন-যন্ত্রপাতি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লোগো- ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অকেজো যানবাহন-যন্ত্রপাতি নিলামে তোলা হবে। নিলামে উন্মুক্ত দরপত্র আহ্বান করে মূল্যায়ন করতে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সংস্থাটির সচিব মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে নির্বাহী প্রকৌশলীকে (যান্ত্রিক সার্কেল)। এছাড়া প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক সার্কেল), পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রান্সপোর্ট) এবং বিআরটিএ’র সহকারী পরিচালককে কমিটির সদস্য করা হয়েছে।

মঙ্গলবার ডিএনসিসি সূত্র এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে ডিএনসিসি’র সচিব মাসুদ আলম ছিদ্দিক জানান, কর্পোরেশনের যানবাহন-যন্ত্রপাতি অকেজো ঘোষণা (কনডেমনেশন) কমিটির গৃহীত কার্যক্রম অনুমোদনের পর নিলামযোগ্য যানবাহন-যন্ত্রপাতি উন্মুক্ত দরপত্র আহ্বান করে মূল্যায়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!