ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ব্যানার-পোস্টারবিহীন নগরী গড়ার পথে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২৭, ২৫ মে ২০২২
ব্যানার-পোস্টারবিহীন নগরী গড়ার পথে ডিএনসিসি
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশনায় পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার সব বাজার, সড়ক, ফুটপাত, ভূমি ও দেয়াল হতে অনুমোদনবিহীন সব বিলবোর্ড, শপ সাইন, প্রজেক্ট সাইন, সাইন বোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের কার্যক্রম শুরু হয়েছে।

গত ২৬ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত প্রায় ৪৪ হাজার ব্যানারসহ অনেক ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, ঢাকা শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় নগরবাসীকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

Advertisement

শহরের পরিবেশ রক্ষায় ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ দশটি অঞ্চলেই অপসারণ শুরু করেছে এবং বর্তমানে চলমান আছে। ডিএনসিসির কাউন্সিলরদের সহযোগিতায় এবং দশটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে গত ২৬ এপ্রিল ২০২২ থেকে এই অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। 

ডিএনসিসি জানায়, কার্যক্রম চলা অবস্থায় ৪৩ হাজার ৬৯৩টি ব্যানার, ৩৩ হাজার ৩টি ফেস্টুন, এক লাখ ১২ হাজার ৭১৫টি পোস্টার এবং ১২টি তোরণ অপসারণ করা হয়েছে। ব্যানার-পোস্টারবিহীন পরিচ্ছন্ন নগরী গড়তে এই অপসারণ কার্যক্রম চলমান থাকবে। ভবিষ্যতে এই শহরকে এভাবেই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশন সবসময় জনগণের সহায়তা চায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!