ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

৪ পদে চাকরি দেবে ডিএনসিসি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৯:২৭, ১৬ মে ২০২২
৪ পদে চাকরি দেবে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। চারটি ভিন্ন পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২ জুন। 

১. পদের নাম: ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর (পরিবহন সমন্বয়কারী) 
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি 
অভিজ্ঞতা: ১৫ থেকে ২০ বছর কাজের অভিজ্ঞতা

২. পদের নাম: সার্ভেইলেন্স কো-অর্ডিনেটর (নজরদারি সমন্বয়কারী)
পদ সংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: পাবলিক হেলথ, এপিডেমিওলজি, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, বায়োস্ট্যাটিসটিকস অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: ১০ বছর কাজের অভিজ্ঞতা 

Advertisement

৩. পদের নাম: ইনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর (প্রয়োগ সমন্বয়কারী) 
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: বাংলাদেশ পুলিশে ১৫ থেকে ২০ বছর কাজের অভিজ্ঞতা 

৪. পদের নাম: কমিউনিকেশন অফিসার (যোগাযোগ কর্মকর্তা)
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: জার্নালিজম, গভরমেন্ট পাবলিক রিলেশন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক
অভিজ্ঞতা: ৫ বছর কাজের অভিজ্ঞতা 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

চাকরির ব্যপ্তি: ১ বছর 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন। 

আবেদনের সময়সীমা: ২ জুন, ২০২২ (বিকাল ৫টা) 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!