ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যানজটমুক্ত রাজধানী, চলাচলে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২২, ১৪ জুলাই ২০২২
যানজটমুক্ত রাজধানী, চলাচলে স্বস্তি
ঈদের ছুটি শেষেও যানজটমুক্ত রাজধানী- ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে আসতে শুরু করেছেন মানুষ। এরপরও রাজধানীর অধিকাংশ সড়ক ফাঁকা। চিরচেনা যানজট ছাড়াই স্বস্তি নিয়ে চলাচল করছেন সবাই।

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে এমন চিত্র।

রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুর, ফার্মগেট, শাহবাগ ও পল্টনে দেখা যায়নি যানবাহনের চাপ। মহাখালী, কুড়িল, বিমানবন্দর সড়কেও নেই যানজট। কাউকে অপেক্ষা করতে হয়নি ঘণ্টার পর ঘণ্টা। বাড্ডা, রামপুরা এলাকায় যানবাহনের চাপ থাকলেও ছিল না যানজট। গাড়ির চাপ নেই সাতরাস্তা, মগবাজার, কাকরাইল এলাকায়ও।

Advertisement

ঈদের ছুটি শেষেও যানজটমুক্ত রাজধানী- ছবি: সংগৃহীত

বাড্ডায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, গুলশান-বাড্ডা এলাকায় যানবাহনের চাপ তেমন নেই। থেমে থেমে গাড়ি চলছে। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আমরা তৎপর আছি।

বনানী এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. মাহমুদুল হক বলেন, ঢাকা সিটির কোনো যানজট নেই। তবে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথে যানবাহনের সামান্য চাপ আছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!