ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গলায় ভাত আটকে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০৭, ৮ আগস্ট ২০২২
গলায় ভাত আটকে শিশুর মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর শ্যামপুরে গলায় ভাত আটকে মোছা. হালিমা আক্তার নিসা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামপুর মডেল কলেজের পাশে ৩ নং রোড এলাকায় তারা ভাড়া থাকেন। ঢামেকে নিয়ে আসা আরেক ভাড়াটিয়া মোছা. হাফিজা আক্তার সংবাদমাধ্যমে বলেন, বাসায় খাওয়ার সময় নিসার গলায় ভাত আটকে যায়। এরপর দ্রুত তাকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!