[ রাজধানী ]
হুড়মুড় করে পড়ল ভারী মালামাল, প্রাণ গেল শ্রমিকের
ছবি: প্রতীকী
রাজধানীতে একটি গোডাউনে ভারী মালামালের নিচে চাপা পড়ে আব্দুর রহিম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আব্দুর রহিমের বাড়ি টাঙ্গাইল নাগরপুর উপজেলায়। বাবার নাম সবুর উদ্দিন। নয়া পল্টন মসজিদে গলির একটি বাসায় থাকতেন তিনি।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুরাতন পল্টন সুরমা টাওয়ার গলি ‘গ্রাফিক্স মেলা’ নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে এ দুর্ঘটনা ঘটে।
তার সহকর্মী মো. মানিক জানান, তারা দিনমজুরের কাজ করেন। বিকেলে পুরাতন পল্টনের গোডাউনে মালামাল নামানোর কাজ চলছিল। প্রিন্টিং প্লেটগুলো এক জায়গায় সাজিয়ে রাখা হচ্ছিল। রহিম তার পাশে বসে নতুন মালামাল রাখার জন্য জায়গা পরিষ্কার করছিল। তখনই পাশ থেকে ভারী প্লেটগুলো তার উপর কাত হয়ে পড়ে যায়। এতে তার মাথাসহ শরীরে গুরুতর আঘাত লাগে।
তিনি আরো জানান, মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুর রহিম নামে ঐ শ্রমিকের মরদেহ মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!