[ রাজধানী ]
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের
শাহজাহানপুর থানা
রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারুফ নামে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। নিহত মারুফ একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন।
নিহতের মামা মাসুম বলেন, আমার ভাগনে একটি গাড়ির গ্যারেজে কাজ করতো। জন্মের সময় তার মা মারা যান। বাবাও নেই। আমি তাকে লালন-পালন করে বড় করেছি। সে আমার কাছেই থাকতো। বুধবার সন্ধ্যার পর কাজ শেষে সরকারি বি টাইপ কলোনিতে যায় মারুফ। সেখানে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, কে বা কারা আমার ভাগনেকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহজাহানপুর থানাকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!