প্রত্যক্ষদর্শী আইনজীবী সহকারী সিদ্দিকুর রহমান জানান, কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে লিংক রোডে কে বা কারা একটি যুবক বয়সের ছেলেকে ছুরিকাঘাত করেছে তা দেখিনি। ছেলেটার নিথর দেহ পড়ে থাকতে দেখে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
তিনি আরো বলেন, ছেলেটির পরনে ফুল প্যান্ট ও ফুল হাতা শার্ট ছিল। তার নাম পরিচয় বলতে পারি না।
.png)
ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই যুবকটি মারা গেছেন। তার বুকে একটি ছুরিকাঘাতের জখম রয়েছে। ছেলেটির নাম পরিচয় কেউ বলতে পারেনি।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।