মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলাধীন বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীসহ সংযুক্ত খাল-বিল, জলাশয় ও জলাধারের দখল-দূষণ ও নাব্যতা সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, নদী দূষণ সবচেয়ে বড় সমস্যা। নদী বন্দরের ২৪০ কিলোমিটার এলাকা দখল দূষণ রোধকল্পে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। যেসব এলাকায় দূষণ হচ্ছে সেগুলো বন্ধের জন্য অভিযান পরিচালনা করা হবে।
.png)
এর আগে সকালে কেরানীগঞ্জ উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে নদী রক্ষা কমিটি (পরিবেশ ও বন) ও পরিবেশগত সংকটাপন্ন এলাকা সংরক্ষণ কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। পরে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর দূষণের অবস্থা সরেজমিন দেখেন। যেকোনো মূল্যে নদ-নদী ও জলাশয় দূষণ মুক্ত রাখতে সংশ্লিষ্ট দফতর ও সংস্থাকে নির্দেশনা দেন প্রধান অতিথি ড. মনজুর আহমেদ চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কমিশনের উপ-পরিচালক মো. আখতারুজ্জামান তালুকদার, উপ-পরিচালক ড. খ ম কবিরুল ইসলাম, উপ-প্রধান এম এম মহিউদ্দিন কবীর মাহিন, চেয়ারম্যানের একান্ত সচিব মুহ. বিল্লাল হোসেন খান, সহকারী প্রধান সাকিব মাহমুদ, সহকারী পরিচালক মো. আশরাফুল হক, মো. তৌহিদুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম প্রমুখ।