ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বুড়িগঙ্গায় গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ১৪ জুলাই ২০২২
বুড়িগঙ্গায় গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ
নিখোঁজ কলেজছাত্র সাজ্জাদ হোসেন- ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সাজ্জাদ হোসেন নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার পাগলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কলেজছাত্র সাজ্জাদ পাগলা নুরবাগের এলাকার শাহিন মিয়ার ছেলে। তিনি হাজী মিছির আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিখোঁজ কলেজ ছাত্রের সঙ্গে গোসল করতে যাওয়া বন্ধুরা জানান, তারা কয়েকজন বন্ধু মিলে দুপুর ১২টার দিকে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে সাজ্জাদ নিখোঁজ হন। তারা খোঁজাখুঁজি করে না পেয়ে সাজ্জাদের পরিবারের সদস্যদেরকে ফোন করে বিষয়টি জানান। তাদের ধারণা গোসল করতে নেমে নদীর পানিতে ডুবে গেছেন সাজ্জাদ।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল। বিকেল ৫টা পর্যন্ত নিখোঁজ কলেজছাত্রকে উদ্ধার করা যায়নি। কলেজছাত্রের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন জানান, নিখোঁজ কলেজছাত্রকে উদ্ধারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!