ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১৩ জুলাই ২০২২
নারায়ণগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় ওয়াশরুম থেকে মারুফ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মারুফ ঐ এলাকার আব্দুস সালামের ছেলে।

মারুফের বাবা আব্দুস সালাম জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে ছিল ফারুফ। তাকে ডাকতে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে রুমের ভেন্টিলেটর দিয়ে ওয়াশরুমের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। আশেপাশের লোকজনকে ডাক দিয়ে পুলিশকে খবর দেই।

Advertisement

সোনারগাঁ থানার এসআই নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মারুফের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মারুফ পরিবারের কাউকে কিছু না বলে ঘরের দরজা বন্ধ করে ওয়াশরুমের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মারুফ মানসিক ভারসম্যহীন ছিলেন। সুরতহাল রিপোর্টে অন্য কোনো আলামত পাওয়া যায়নি। তার বাবা-মাসহ স্থানীয়দের কোনো অভিযোগ নেই।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!