ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় স্কুল থেকে কেয়ারটেকারের লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ১২ জুলাই ২০২২
বরগুনায় স্কুল থেকে কেয়ারটেকারের লাশ উদ্ধার
পুলিশ কেয়ারটেকারের লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে- ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনায় একটি স্কুলের নির্মাণাধীন ভবন থেকে মো. কবির নামে এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মৃত মো. কবির পটুয়াখালী জেলার বাসিন্দা। তিনি লাকুরতলা ঐ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে তার সাড়াশব্দ না পেয়ে অপর এক নৈশপ্রহরীর সন্দেহ হলে বিষয়টি তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয়দের জানান। পরে তারা পুলিশে খবর দেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ। তিনি বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!