নিখোঁজের ৫ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুকে গোসল করাতে গিয়ে নিখোঁজ এক স্কুলছাত্র হয়। প্রায় ৫ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। নিহত মো. নাবিল রহমান জেলা শহরের এলাকার মো. হাফিজুর রহমানের ছেলে।
রোববার দুপুর ১২টার দিকে জেলা শহরের কাউতলী পূর্বপাড়া এলাকার কুরুলিয়া খাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। মো. নাবিল রহমান কাউতলী আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
নিহত নাবিলের মামা মো. শাহ আলম ও গোলাম রাব্বানী জানান, রোববার সকাল ৭টার দিকে কোরবানির পশুকে গোসল করানোর জন্য কাউতলী এলাকার কুরুলিয়া খালে যায় নাবিল। সেখানে গরুকে গোসল করানোর সময় হঠাৎ সে খালের তীব্র স্রোতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
.png)
তারা আরো বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসলেও ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করা যায়নি। পরে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে এসে নাবিলের লাশ উদ্ধার করে।