ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ২ জনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ৯ জুলাই ২০২২
সিরাজগঞ্জে ২ জনের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ সদরের পৃথক স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে হানিফ সেখ নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় মেলেনি। হানিফ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামের আলী হোসেনের ছেলে।

সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, শনিবার সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি মেরিন একাডেমির সামনে হুড়াসাগর খালের মধ্যে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেন। এরপর ঘটনাস্থল থেকে অর্ধগলিত একটি মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। আনুমানিক ৩০ বছর বয়সী ঐ যুবকের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে।

অপরদিকে সদর থানার এসআই রেজাউল ইসলাম শাহ্ জানান, হানিফ সেখ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতের কোনো এক সময় নিজ বাড়ির পেছনের একটি গাছের সঙ্গে রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন। শনিবার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!