[ দেশজুড়ে ]
সাভারে তিনজনের লাশ উদ্ধার
লাশ উদ্ধারের পর পাঠানো হচ্ছে মর্গে: প্রতীকী ছবি
ঢাকার সাভার ও আশুলিয়া থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এসব লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া আদর্শগ্রামে একটি বাড়িতে যুবকের হাত ও পায়ের রগ কাটা লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এলাকাবাসীর ধারণা নিহত ওই যুবক সবসময় নেশা করতেন তিনি নিজেই নিজের পায়ের ও হাত রগ কেটে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ তার মৃত্যুর বিষয়ে তদন্ত করছে।
.png)
অপরদিকে সাভার সিটি সেন্টারের পেছনে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক নারী ও বিরুলিয়ার খাগান এলাকার একটি বাড়ি থেকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরেক নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!