[ দেশজুড়ে ]
পাহাড়ের গর্ত থেকে কিশোরের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ের গর্ত থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিপলব কান্তি দে নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে ছোট মহেশখালী ইউপির লম্বাঘোনার পাহাড়ি এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত শিপলব কান্তি দে ওই ইউপির ঠাকুরতলা হিন্দুপাড়া গ্রামের জীবন হরি দের ছেলে। সে পেশায় একজন মোবাইল মেকানিক ছিলেন।
.png)
স্বজনরা জানান, রোববার তার এক বোনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শিপলব সেখানেই ছিল। রাত ৯টার দিকে তাকে কে বা কারা ফোন করলে সে হাসপাতাল থেকে চলে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে আজ পাহাড়ি ঝিরির গর্তে তার লাশ দেখতে পায় পানচাষিরা। তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ওই কিশোরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!