বৃহস্পতিবার (৩০ জুন) রাত পৌনে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মৃতের ভাই মামুন অভিযোগ করে বলেন, সে এক বছর আগে শহরের উত্তর ফকিরপুর এলাকার শান্তনালয় নামক বাসায় গৃহপরিচারিকা হিসেবে যোগদান করে। বৃহস্পতিবার বিকেলে বাবু ও তার পরিবারের লোকজন মাহিনুরকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করে। বাসার মালিক নাছিম উদ্দিন বাবু আমাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আসতে বলে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে মাহিনুরের লাশ দেখতে পাই। মাহিনুরের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঐ গৃহপরিচারিকা আত্মহত্যা করেছে বলে দাবি অভিযুক্তদের।
.png)
সুধারাম থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।