বুধবার বিকেলে উপজেলার সদাসদি কাজীপাড়া চকের বাড়ি এলাকার নিজ ঘর থেকে ঐ লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ আনোয়ারা বেগম একই এলাকার ওমর আলীর স্ত্রী।
আড়াইহাজার থানার এসআই শহিদুল ইসলাম বলেন, ‘নিহতের হাত, পা, চোঁখ কাপড় দিয়ে বাঁধা ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এরই মধ্যে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
.png)
নিহতের ভাগনে হিরন বলেন, ‘খালু ওমর আলী এ বাড়িতে থাকেন না। একমাত্র খালাতো ভাই মালয়েশিয়া প্রবাসী। খালা একাই বসবাস করেন ঐ বাড়িতে। মঙ্গলবার রাতে খালাতো ভাই শরীফ দেশে আসার কথা ছিল। আসছে কিনা সেটা জানতে বিকেলে খালার বাড়িতে আসি। এসে দেখি দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সারা দিচ্ছেন না। ঘরের জানালা ধাক্কা দিয়ে ঘরে ঢুকেই দেখতে পাই খালা পড়ে আছে। তখন আত্মীয় স্বজন ও পুলিশকে খবর দেই।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ‘ধারণা করা হচ্ছে, সিঁধ কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা তাকে হাত-পা ও চোখ বেঁধে শ্বাসরোধ হত্যা করেছে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’