ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরু আনতে গিয়ে নিখোঁজ, একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫২, ৬ জুলাই ২০২২
গরু আনতে গিয়ে নিখোঁজ, একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার
ফাইল ছবি

বরিশালের বাকেরগঞ্জে চরে গরু আনতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার নলুয়া ইউনিয়নের চরগজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার সন্ধ্যায় নিখোঁজের পর রাত সাড়ে ১০টার দিকে একজনের লাশ উদ্ধার হলেও বাকি দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে সোমবার।

নিহতরা হলেন- আলো বেগম (৬০), তার জা মাজেদা বেগম (৬৫) ও মাজেদার নাতি মারিয়া আক্তার (১১)।

Advertisement

জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে আমরখালী চরে গরু আনতে গিয়ে তারা নিখোঁজ হন। খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১০টার দিকে আলো বেগমকে পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। বাকিদের খুঁজে না পেয়ে বাকেরগঞ্জ থানায় জানানো হয়। পরে পুলিশ গিয়ে চর থেকে সোমবার ভোরে মাজেদা বেগম ও মারিয়া আক্তারের লাশ উদ্ধার করে।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, গরু আনতে গিয়ে তারা পানিতে ডুবে মারা যান। এ ঘটনায় লাশ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বরিশাল লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!