ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার সমুদ্র সৈকতে ভাসছিল ২ শিশুর লাশ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৯, ৫ জুলাই ২০২২
কক্সবাজার সমুদ্র সৈকতে ভাসছিল ২ শিশুর লাশ
ফাইল ফটো

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১টার দিকে সৈকতের ডায়াবেটিক ও নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে এলে তাদের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

মৃত শিশুরা হলো কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ এবং মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, সোমবার বিকেল ৩টার দিকে জোয়ার আসে। সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় ঐ দুই শিশু জোয়ারের পানি দেখতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। রাত ১২টার দিকে দুই স্থান থেকে দুজনের লাশ পাওয়া যায়। 

Advertisement

তিনি জানান, দুই শিশুকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!