সোমবার সকালে সদর উপজেলার ফতুল্লা পাগলা এলাকার পাওয়ার হাউজের গেটের সামনে থেকে লাশটি করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মফিজুল জানান, পাওয়ার হাউজের গেটের সামনে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে আলাপ করলে তারা জানান ঈদের দিন বিকেলে ঐ বৃদ্ধা নারীকে ঘটনাস্থলের আশপাশে ঘুরতে দেখেছেন। সন্ধ্যার দিকে তিনি নিজেই বিছানা করে সেখানে শুয়ে পড়েন। স্থানীয়দের ধারণা ঐ নারী ভিক্ষুক ছিলেন। পুলিশ গিয়ে তার পরিচয় জানার চেষ্টা করে। স্থানীয় ইউপি সদস্যরা এসেও তারা পরিচয় শনাক্ত করতে পারেননি। একটি সংগঠন দাফনের দায়িত্ব নিলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
.png)