ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ১৪ জুলাই ২০২২
হাওরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
তানজিব সারোয়ার হিমেল- ফাইল ফটো

কিশোরগঞ্জের করিমগঞ্জ ও মিঠামইন উপজেলার সীমান্তবর্তী হাসানপুর ব্রিজ এলাকার হাওর থেকে তানজিব সারোয়ার হিমেল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হন। তানজিব সারোয়ার হিমেল কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকার মো. কামাল মিয়ার ছেলে।

করিমগঞ্জ থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, হাসানপুর ব্রিজের ঢালে বুধবার হিমেলসহ চারজন বেড়াতে আসেন। সন্ধ্যার দিকে হিমেল হাওরের পানিতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন।

Advertisement

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু ঐদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর বৃহস্পতিবার উদ্ধার অভিযানের একপর্যায়ে বেলা পৌনে ১১টার দিকে হিমেলের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!