ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিজয়নগরে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ইউনিট বেড়ে ১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৮, ২৪ আগস্ট ২০২২
বিজয়নগরে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ইউনিট বেড়ে ১০
ফাইল ফটো

রাজধানীর বিজয়নগরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০ ইউনিট কাজ করছে। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বিজয়নগর হোটেল ৭১ এর পেছনের একটি ভবনে আগুন লাগে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। প্রথমে ছয়টি ইউনিট পাঠানো হয়। পরে আরো দুটি করে চারটি বাড়ানো হয়।

Advertisement

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয় জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!