ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চিরকুটে বাবাকে ‘রেপিস্ট’ লিখে মেয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:  
প্রকাশিত: ০০:৪৭, ২৮ আগস্ট ২০২২
চিরকুটে বাবাকে ‘রেপিস্ট’ লিখে মেয়ের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী চিরকুটে তার বাবাকে ‘পশু’ ও ‘রেপিস্ট’ বলে উল্লেখ করে ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। 

শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকায় এ ঘটনাটি ঘটে। 

Advertisement

এলাকাবাসীরা জানায়, ওই ছাত্রী আজ দুপুর সাড়ে ১২টার দিকে ভবনটির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। সে অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্মহত্যার আগে একটি চিরকুট লেখে যান ওই ছাত্রী। চিরকুটে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়। কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।

তরুণীর মা গণমাধ্যমকে জানান, ওর বাবা দুটি বিয়ে করেন। এ নিয়ে আমাদের পরিবারে অশান্তি লেগেই ছিল। একপর্যায়ে তার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক মিঞা বলেন, ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই ছাত্রীর হাতে লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!