[ রাজধানী ]
রাজধানীতে ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি
ছবি: সংগৃহীত
রাজধানীর কালাচাঁদপুরের একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঐ বাসায় রুমে তালা ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা এবং ৪০০ ডলার চুরি করে নিয়ে গেছে চোরেরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী স্থানীয় ইন্টারনেট সংযোগ ব্যবসায়ী সুজন হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্ত্রী বাইরে গেলে বাসার তালা ভেঙে চোর রুমে প্রবেশ করে। নিয়ে যায় প্রায় ২৫ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা এবং ৪০০ ডলার। তার স্ত্রী বাসায় ফিরে গেট খুলতে গেলেই চুরির বিষয়টি টের পান। ঘরের আলমারিসহ বিছানা এলোমেলো দেখেই ঘটনা সম্পর্কে নিশ্চিত হন।
.png)
বাড়ির সিটিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ অভিযোগে গুলশান থানায় মামলা করা হয়েছে বলে জানান সুজন হোসেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!