[ রাজধানী ]
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪২ জন গ্রেফতার
ছবি প্রতীকী
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ৮২৩ ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
.png)
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!