ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিমানের সিটের নিচে মিললো দেড় কোটি টাকার সোনার বার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২২
বিমানের সিটের নিচে মিললো দেড় কোটি টাকার সোনার বার
ছবি: সংগৃহীত

বিমানের দুটি সিটের নিচের পাইপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ ইউনিট। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।

রোববার দীর্ঘ ১২ ঘণ্টার অভিযানে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ এর ‘অরুন আলো’ উড়োজাহাজ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। সোমবার কাস্টমস কর্মকর্তা রেজাউল করিম গণমাধ্যমকে এ তত্য জানান। 

ঢাকা কাস্টমস সূত্রে জানা গেছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি৩৪৮ ফ্লাইটটি রোববার ভোর ৬টা ৩৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে স্বর্ণের চালান রয়েছে বলে কাস্টমস কর্মকর্তাদের কাছে তথ্য ছিল। তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেন।

Advertisement

শাহজালালে বিমানটি অবতরণের পর যাত্রীরা নেমে গেলে তল্লাশি করতে বিমানবন্দরের হ্যাঙ্গার গেটে বিমানটি নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১২ ঘণ্টার বেশি সময় তল্লাশি চালানো হয়। দীর্ঘ এ তল্লাশি অভিযান শেষ হয় রাত ৯টা ৪০ মিনিটে। তল্লাশি শেষে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারের ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।

কাস্টমস কর্মকর্তারা বলেন, উদ্ধার হওয়া সোনার বারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!