ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর তুরাগে কাশবন থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১১, ১৯ সেপ্টেম্বর ২০২২
রাজধানীর তুরাগে কাশবন থেকে নারীর মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর তুরাগ এলাকার একটি কাশবন থেকে খুশি আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন তুরাগ থানার এসআই আসমা-উল হোসনা।

তিনি জানান, এদিন দুপুরের দিকে তুরাগ ১৬ নম্বর সেক্টর রোড নম্বর ২/ডি একটি খালি প্লটের কাশবন থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটিতে পচন ধরেছে।

Advertisement

নিহত নারীর বাড়ি বগুড়ায় বলে জানা গেছে। বর্তমানে তুরাগ নলভোগ এলাকায় একটি বাসায় হেলাল নামে এক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। 

পরিবার থেকে জানা গেছে, ৫-৬ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরে সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে ঐ নারীর একাধিক স্বামীর সংবাদ পাওয়া গেছে। জাহিদ নামে তার এক স্বামী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলাও করেছেন। 

পুলিশ জানায়, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!