ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছের ঘেরে জালে জড়ানো ছিল নয়নের মরদেহ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০২২
মাছের ঘেরে জালে জড়ানো ছিল নয়নের মরদেহ
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘেরের পাশে জালে জড়ানো অবস্থায় নয়া মিয়া নয়ন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের একটি মাছের ঘেরের পাশে জালে জড়ানো তার মরদেহটি উদ্ধার করা হয়। মৃত শিশু ওই গ্রামে লিটন খানের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মাছের ঘেরে পানি নিস্কাশনের চুঙ্গার মুখে পড়ে সে জালে আটকে যেতে পারে। ওই ঘেরে পাতা জাল থেকে সে প্রায়ই মাছ সংগ্রহ করতো। তবে ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি কেউ।

Advertisement

কলাপাড়া থানার ওসি মো.জসীম বলেন, শিশুটির বাবা ও মা ঢাকায় থাকেন। ফলে নয়ন তার নানা বাড়ি ডাবলুগঞ্জেই বসবাস করে আসছিল। সকালে সে তার নানা বাড়ি থেকে দাদা বাড়ি মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে আসে। বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার একটি নতুন নৌকা নির্মাণের মিলাদে অংশ নেয়ার পরে সে নিখোঁজ হয়। 

তিনি আরো বলেন, শুক্রবার দুপুরে নয়নের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়  স্থানীয়রা। তবে শিশুটির পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!