[ দেশজুড়ে ]
নোয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ফটো
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রুবেল মজুমদার নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রুবেল মজুমদার কোম্পানীগঞ্জ উপজেলার মধ্য মুছাপুর গ্রামের দিলিপ চন্দ্র মজুমদারের ছেলে। তিনি চৌমুহনী বাজারের একটি সেলুনে নরসুন্দরের কাজ করতেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, মৃত যুবক চৌমুহনী ভাড়া বাসায় থাকতেন। ঋণগ্রস্ত হয়ে পাড়ায় তিনি গাছের ডালের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!