বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কোদালিয়া নদী থেকে রাজধন সরকারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃত রাজধন সরকার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা শঙ্খমহল গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধন সরকার নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে যায়। এ সময় নৌকায় থাকা অন্য দুই ব্যক্তি বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়রা মধ্যরাত পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করলেও রাজধন সরকারের সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে বুধবার সকালে বানিয়াচং উপজেলা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল খোঁজাখুঁজি করে বেলা সাড়ে ১১টায় দিকে তার মরদেহ উদ্ধার করে।
.png)
এ বিষয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের ডুবুরি টিম লিডার ফখরুল ইসলাম জানান, প্রায় দেড় ঘণ্টা নদীতে খোঁজাখুঁজির পর সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, উদ্ধারের পর মরদেহে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।