ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে আরো দুইজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ২১ আগস্ট ২০২২
কক্সবাজারে আরো দুইজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
ছবি: ডেইলি বাংলাদেশ

বঙ্গোপসাগরের কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় আরো ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ২ দিনে ট্রলার ডুবির ঘটনায় ৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

তিনি জানান, রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলে ও তাদের আত্মীয় স্বজনরা।

মৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপির নাজির হোসেনের ছেলে আনোয়ার হোসেন ও ছৈয়দ নুরের ছেলে নুরুল ইসলাম।

Advertisement

এর আগে রোববার সকালে ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন খুরুশকুলেরর পূর্ব হামজার ডেইল মৃত মো. সুলতানের ছেলে হোসেন আহমদ, খুরুশকুলের মামুন পাড়ার আবুল হোসেনের ছেলে আজিজুল হক, ও হামজার ডেইল এলাকার নুরুল হকের ছেলে মো. আবছার।

ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, শনিবার বিকেলে তৈয়ব ও সাইফুল নামের ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলার ডুবিতে ৭ জনের মরদেহ এবং ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত খোরশেদ আলম নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!