রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীর চরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত সামছুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রইছ আলীর ছেলে।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দোয়ারাবাজার উপজেলা সদরের ঘাট থেকে খেয়া নৌকাটি আজমপুর ঘাটে যাচ্ছিল। এ সময় একটি বাল্কহেড খেয়া নৌকাটি ধাক্কা দেয়। এতে নৌকা থেকে অর্ধশতাধিক যাত্রী পানিতে পড়ে যান। পরে সবাই সাঁতরে তীরে উঠলেও সামছুল ইসলাম নিখোঁজ ছিলেন।
.png)
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, অনেক খোঁজাখুঁজির পরও সামছুল ইসলাম নিখোঁজ ছিলেন। ৩৬ ঘণ্টা পর রোববার সকালে সুরমা নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।