বুধবার দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের হারদাম গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফারজানা আক্তার একই গ্রামের ফেরদৌস আলীর মেয়ে। তিনি ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, ফারজানার বাবা ফেরদৌস আলীর সঙ্গে তার মায়ের বিচ্ছেদ ঘটে। ফেরদৌস তিন বছর আগে শিল্পী বেগম নামে এক নারীকে বিয়ে করেন। এরপর থেকে তাদের সংসারে কলহ লেগেই থাকতো। বুধবার দুপুরে পরিবারের লোকজন ফারজানাকে খুঁজতে গিয়ে ঘরের আড়ায় তার ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর তার সৎ মা কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফারজানার লাশ উদ্ধার করে।
.png)
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।