বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত মোহিনী খাতুন একই গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী।
স্থানীয়রা জানান, তিনদিন আগে মোহিনী তার মায়ের বাড়ি শ্যামপুর থেকে থেকে শ্বশুর বাড়ি আসেন। শ্বশুর বাড়ির লোকজন প্রথমে তাকে ঘরে উঠতে দেয়নি। পরে প্রতিবেশীরা শ্বশুরবাড়ির লোকজনকে অনেকটা চাপ দিয়েই মোহিনীকে বাড়িতে তুলে দেন। কিন্তু পরিবারের লোকজন নানাভাবে অত্যাচার শুরু করেন তার ওপর। বুধবার সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মোহিনী খাতুন। খবর পেয়ে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দীন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।