ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলছিল পাড়ে, লাশ ভাসছিল পুকুরে

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭, ১৬ আগস্ট ২০২২
খেলছিল পাড়ে, লাশ ভাসছিল পুকুরে
ফাতেমা জান্নাত সুমাইয়া ও তাসফিয়া তাবাচ্ছুম রাইসা


চট্টগ্রামের লোহাগাড়ার মাইজপাড়ায় পুকুরে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বড়হাতিয়া ইউপি সদস্য মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক রানা। মৃতরা হলো- বড়হাতিয়া ইউপির মাইজপাড়ার প্রবাসী মনির আহমদের কন্যা ফাতেমা জান্নাত সুমাইয়া (৯) এবং প্রবাসী আবু তাহেরের কন্যা তাসফিয়া তাবাচ্ছুম রাইসা (৯)। তারা মাইজপাড়া নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

নিহতদের চাচা সাইফুদ্দীন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা পার্শ্ববর্তী পুকুরের পাশে খেলাধুলা করছিল। কোনো এক সময় পুকুরে নেমেছে কেউ বুঝতে পারেনি। তারা সাঁতারও জানে না।

Advertisement

তিনি আরো জানান, অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে উপজেলার বেসরকারি একটি হাসপাতালে নিলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!