ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়পুরে নারীর লাশ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ১৮ আগস্ট ২০২২
রায়পুরে নারীর লাশ উদ্ধার
ফাইল ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে রায়পুর সদর ইউনিয়নের চরপ‌লোয়ান ১নং ওয়া‌র্ডের ঢালীবা‌ড়ির গনি মিয়ার সুপা‌রি বাগা‌ন থে‌কে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে ঐ এলাকার সুপারি বাগানের ভেতরে এক নারীর লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঐ নারীর লাশ উদ্ধার করে।

Advertisement

লাশের সুরতহাল করেন রায়পুর থানার পরিদর্শক হাসান জাহাঙ্গীর। তিনি বলেন, ঐ নারীর লাশটি পচে-গলে গেছে। দেখে চেনার কোনো উপায় নেই। লাশের পাশে একটি ব্লেড ও লাল ওড়না পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, ঐ নারীর পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!