রোববার সকাল ১১টার দিকে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রাজারামপুর গ্রামের দেওয়ানপাড়ার একটি পুকুর পাড়ের পরিত্যক্ত কক্ষ থেকে দুর্গন্ধযুক্ত লাশটি উদ্ধার করা হয়। মৃত ইসরাফিল একই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ শেখপুরা ইউনিয়নের মাছের খামার পাহারা দেওয়ার একটি পরিত্যক্ত কক্ষ থেকে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় দুর্গন্ধযুক্ত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি পরিত্যক্ত ঐ ঘরের টিনের ছাউনি ভেদ করে প্রবেশ করে বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এরপরও পুলিশের সিআইডি বিভাগ ও পিবিআই তদন্ত শুরু করেছে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য।
.png)