ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৩, ২২ সেপ্টেম্বর ২০২২
রাজধানীতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩
ফাইল ফটো

রাজধানীর তেজগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. জিন্নাত আলী (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন পথচারী আহত হন। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাতরাস্তা পলিটেকনিক্যাল এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

তেজগাঁও থানা-পুলিশ জানায়, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে।

জিন্নাত আলীর ভাই মো. সানোয়ার হোসেন বলেন, আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায়। আমার ভাই পারটেক্স কোম্পানির সিনিয়র সুপারভাইজার ছিলেন। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বসবাস করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!