[ জাতীয় ]
সড়ক দুর্ঘটনা রোধে নতুন পরিকল্পনায় সড়ক ও জনপথ বিভাগ
বরিশাল নগরীর মধ্য থেকে যাওয়া প্রায় ২ কিলোমিটার মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: সংগৃহীত
দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনা রোধে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার সকাল থেকে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।
অভিযানে বরিশাল নগরীর মধ্য থেকে যাওয়া প্রায় ২ কিলোমিটার মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় সোমবার সকালে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ ও সিটি করপোরেশন যৌথভাবে এ অভিযান চালায়।
.png)
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী জানায়, বছরের পর বছর সরকারি এসব জমি দখলের পর অবৈধ স্থাপনা নির্মাণ করে চাঁদা আদায় করতো প্রভাবশালীরা।
স্থাপনাগুলো উচ্ছেদ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!