ফিরোজা বেগম কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মৃত দুখু মিয়ার স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী ছিলেন। ছোট ছেলে হৃদয়কে নিয়ে হাজারীবাগ বৌবাজার বালুর মাঠ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ছেলে হৃদয় বলেন, আমাদের ভাড়া বাসার সামনে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার ওপর পড়ে গিয়ে আহত হন মা। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় শিকদার মেডিকেলে নেয়। সেখান থেকে বিকেল পোনে ৪টায় ঢামেক হাসপাতালের নিয়ে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।
.png)
স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করেছে বলে জানা গেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।