ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ব্রিটিশ নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২২
রাজধানীতে ব্রিটিশ নাগরিকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেল থেকে অচেতন অবস্থায় ডুগাল্ড ফিনলাসন (৬০) নামের এক ব্রিটিশ নাগরিককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বৃহস্পতিবার সকালে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি হোটেলের বাথরুম থেকে অচেতন অবস্থায় ডুগাল্ড ফিনলাসনকে উদ্ধার করা হয়।

উত্তরা পূর্ব থানার ওসি মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে আমরা খবর পাই একজন ব্রিটিশ নাগরিক অসুস্থ হয়ে বাথরুমে পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ওসি আরো বলেন, এখন আমরা সুরতহাল প্রতিবেদন করছি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

তিনি বলেন, বিজনেস ভিসায় ব্রিটিশ ঐ নাগরিক বাংলাদেশে অবস্থান করছিলেন। ডুগাল্ড ফিনলাসন এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!