সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করে আইবিজা বিস্ট্রো নামের ঐ রেস্টুরেন্টকে জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
বিএফএসএ জানায়, আইবিজা বিস্ট্রো রেস্টুরেন্টের বেশ কিছু পণ্য তৈরি করা হয়েছে চালান রশিদ ছাড়া। রান্নাঘরে পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। এসব অপরাধে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জেনারেল ম্যানেজার তার অপরাধ স্বীকার করে অর্থদণ্ড দিতে চান ও তাৎক্ষণিক তা আদায় করা হয়।
.png)
এ সময় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার দেওয়া হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষও নির্দেশনা মেনে চলবে বলে অঙ্গীকার করে।
অভিযানকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সালাম মৃধা, বিএফএসএর সাপোর্ট স্টাফ প্রমুখ উপস্থিত ছিলেন।