ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কারখানায় মেয়াদোত্তীর্ণ রঙে আইসক্রিম, লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২২
কারখানায় মেয়াদোত্তীর্ণ রঙে আইসক্রিম, লাখ টাকা জরিমানা
অভিযান চালিয়ে এ জরিমানা করেন ফেনী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া

ফেনীতে মেয়াদোত্তীর্ণ রঙ দিয়ে আইসক্রিম বানানোর দায়ে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের মধুপুর সড়কে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ফেনী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভ্রাম্যমাণ আদালতের এ বিচারক জানান, মোয়াদোত্তীর্ণ রঙ ও ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি হচ্ছিল- এমন সংবাদে মধুপুর সড়ক এলাকায় সোনিয়া আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!