[ দেশজুড়ে ]
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসিকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসিকে জরিমানা করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীতে সেবার মান যাচাইয়ে বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জিএমজি নামে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠাল বাড়িয়া এলাকায় ভোক্তা অধিদফতরের বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
প্রতিষ্ঠানটির বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে দুপুরে কাঁঠাল বাড়িয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জিএমজি ফার্মেসিতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে ঐ ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!