[ দেশজুড়ে ]
যশোরে সার-কীটনাশকের দোকানকে জরিমানা
সার-কীটনাশকের দোকানকে জরিমানা করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে অভিযান চালিয়ে সার ও কীটনাশকের দোকানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে যশোর ভোক্তা সংরক্ষণ অধিদফতর বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে এ অভিযান চালায়। ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবীব এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, খাজুরার ভাটার আমতলা বাজারে অবৈধভাবে সার মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে ব্রাদার্স এন্টার প্রাইজের ডিলার শহিদুল ইসলামকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রণজিত ট্রেডার্সসহ কয়েকটি প্রতিষ্ঠানে বেশি দামে সার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়েছে।
.png)
এ সময় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুন রায়, কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন রুবেলসহ পুলিশ সদস্যরা।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!