[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠিতে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকার জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাসের নেতৃত্বে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম বাজার ও তালুকদার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় দুটি দোকানে ও মূল্য টেম্পারিং করে বেশি দাম লেখার কারণে দুটি মুদি দোকানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ইন্দ্রানী দাস বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!