[ দেশজুড়ে ]
ফেনীতে ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম-অব্যবস্থাপনা, লাখ টাকা জরিমানা
ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম-অব্যবস্থাপনা থাকায় জরিমানা করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনী শহরের জননী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা।
জানা যায়, ফেনী শহরের জননী ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস এস আর মাসুদ রানার তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. মুমিনুল ইসলাম খান সোহাগ ও ডা. তানভীর আহমেদ রাফসান।
.png)
ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা এ তথ্য নিশ্চিত করে জানান, চিকিৎসা বিষয়ে নানা অনিয়ম রোধে ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!