ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

‘সার্ভিকাল ক্যান্সার’ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

রাজধানী ডেস্ক
প্রকাশিত: ১২:১২, ১০ অক্টোবর ২০২২
‘সার্ভিকাল ক্যান্সার’ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
ইনার হুইল ধানমন্ডি ক্লাবের নারী সচেতনতা মূলক সেমিনার।

সাম্প্রতিক সময়ে ইনার হুইল ক্লাব অব ধানমন্ডির আয়জনে সার্ভিকাল ক্যান্সারের ওপর নারীদের জন্য সমাজ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। 

ক্লাবের প্রেসিডেন্ট হাসিনা ইসলামের সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান শামসুন্নাহার হক রুবি। আরো উপস্থিত ছিলেন পি.এন.আর নায়ার ইসলাম, ক্লাবের সম্মানিত সদস্য ও বাইরে থেকে আগত বিভিন্ন ক্লাবের অতিথিরা। 

ডেলটা কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ বিভাগের ডাক্তার নিগার মেহজাবিন এ বিষয়ে তার মূল্যবান বক্তব্য রাখেন। তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, ‘৯ থেকে ৪৫ বছরের নারীদের এই সার্ভিকাল ক্যান্সারের প্রতিষেধক নেয়া জরুরী, তাহলে নারী সমাজ এই ব্যাধি থেকে রক্ষা পেতে পারে।’

Advertisement

ইনার হুইল ধানমন্ডি ক্লাবের নারী সচেতনতা মূলক সেমিনার।

শামসুন্নাহার হক রুবি বলেন ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি এই ব্যাধির প্রতিষেধক নেয়ার বিষয়ে সমাজের অসহায় নারীদের পাশে থাকবে। সমাজের একটি নারীও যেন এই অধিকার থেকে বঞ্চিত না হয় আগত অতিথিদের উদ্দেশ্যে এ বিষয়ে এগিয়ে আসার অনুরোধ জানান।

পরিশেষে, ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্ট জেনাইদা ই. ফারকানের এই বিষয়ে একটি ভিডিও ক্লিপ দেখানো হয়। তিনি ইনার হুইল ধানমন্ডি-৩২৮ ক্লাবকে এ ধরনের সেমিনারের উদ্যোগ নেয়ার জন্য প্রশংসিত করেন ও ধন্যবাদ জানান।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!